সংবাদ বিজ্ঞপ্তি : গ্রন্থাগারের গুরুত্ব, মর্যাদার বিষয়ে সচেতনতা সৃষ্টি, সবার মধ্যে বই পড়ার আগ্রহ ও আনন্দ ছড়িয়ে দিতে শোভাযাত্রাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ।’দিবসটি উপলক্ষে আজ সোমবার বেলা ১১টার সময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ-অদম্য’৭১-প্রশাসনিক ভবন ঘুরে আবার মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনিছুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অনেক রকম বই আছে, যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। অবসর সময়ে এসেও যদি বিভিন্ন বই পড়ি, তাহলে জ্ঞান অর্জন করা সম্ভব। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।আলোচনা পর্ব শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান যবিপ্রবির গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মুনিবুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত) পরিতোষ কুমার বিশ্বাস, পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন, প্রধান চিকিৎক কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, মো. জাহাঙ্গীর কবির, কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার প্রোগ্রামার এস এম ওয়ালিউজ্জামান, সহকারী রেজিস্ট্রার নাজনীন সুলতানা, সেকশন অফিসার মো. তুহিন হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ। আলোচনা সভা পরিচালনা করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-পরিচালক মো. মেহেদী হাসান।২০১৮ সাল থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ দিনটি জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এরই প্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ উদযাপন করা হয়।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














