সংবাদ বিজ্ঞপ্তি : : আনন্দ শোভাযাত্রা, পায়রা উড়ানো, কেক কাটা, খেলাধুলা সহ নানা আয়োজনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এক যুগ পূর্তি ও ইইই ডে পালন করা হয়েছে।আজ শনিবার সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে ‘ইইই ডে’ উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ।‘ইইই ডে’ উদযাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবির ইইই বিভাগ একটি সমৃদ্ধশালী ও যবিপ্রবির অন্যতম একটি বিভাগ। আশা করি, ইইই বিভাগের আধুনিক ল্যাব সুবিধা ও যুগোপযোগী কারিকুলাম পঞ্চম শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ জনশক্তি তৈরি এবং ভিশন-২০৪১ বাস্তবায়নে কার্যকরি ভূমিকা পালন করবে। যদিও গবেষণায় ইইই বিভাগের অবদান লক্ষ্যণীয়, এ বিভাগ আরাও ভালো করবে এই প্রত্যাশা করি।ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খান বলেন, ইতিমধ্যে পঞ্চম শিল্প বিপ্লবের কথা বিবেচনায় নিয়ে আমরা আমাদের কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জন সাধন করেছি। এছাড়া, সম্প্রতি ইইই বিভাগে সাইবার ফিজিক্যাল সিস্টেমস কাম এনার্জি রিসার্চ ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে, যা দক্ষ ইইই গ্রাজুয়েট ও গবেষক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ আয়োজনে উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল, ড. মো. মজনুজ্জামান, সহকারী অধ্যাপক মো. আল-আমিন, প্রভাষক মো তারেকুজ্জামান, নাজমুল হাসান, জাহেদুল ইসলাম, শুভ দেবসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। উল্লেখ্য যে, ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরুর মাধ্যমে যবিপ্রবিতে ইইই বিভাগের যাত্রা শুরু হয়। তাই এই দিনটিকে ‘ইইই ডে’ হিসাবে প্রতিবছর উদযাপন করা হয়। এবারের ৮ ফেব্রুয়ারি যবিপ্রবির সাপ্তাহিক ছুটি থাকায়, দিবসটি ১০ ফেব্রুয়ারি পালন করা হলো।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














