স্টাফ রিপোর্টার : যশোরে হত্যার ঘটনার জের ধরে একটি টিন শেডের বাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এতে ওই বাড়ির ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার মধ্যরাতে শহরের বারান্দীপাড়া এলাকার মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। স্থানীয়রা জানান, গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে ওই এলাকার আয়ান, মিলন ও শাহিনের নেতৃত্বে এলাকার চিহ্নিত ৭/৮ জন একই এলাকার টগর হোসেনকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মারাত্ম জখম অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ঢাকায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় টগরের মৃত্যু হয়। পুড়ে যাওয়া ঘরের মালিক তারেক হাসান বলেন, ‘টগর হত্যা মামলার আসামি আয়ান টিনের একটি ঘরে ভাড়া থাকতেন। শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে টগরের লাশ নিয়ে এসে দাফনের পর রাত ১২ টার দিকে টগরের বন্ধুবান্ধব ও আত্মীয়য়-স্বজন হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযুক্ত আয়ানের বসবাস করা একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময়ে আগুনে মোট ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাখ লাখ টাকার তি হয়েছে। এ ঘটনায় রাতেই পুলিশ দু’জনকে আটক করে নিয়ে গেছে বলে তিনি জানান।’ যশোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মামুনুর রশিদ বলেন, শনিবার রাত ১২ টার দিকে আগুন লাগার খবর আসে আমাদের কাছে। সাথে সাথে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়। কর্মীরা সেখানে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে ছয়টি ঘর ভস্মীভূত হয়ে যায়। তবে কি পরিমাণ য়তি হয়েছে তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, শহরের বারান্দীপাড়া বটতলা এলাকার মনি হোসেনের ছেলে টগর হত্যার জেরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














