মণিরামপুর : যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, ‘আজকের নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই আগামি দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামী দিনের দেশের চালিকা শক্তি। তোমরাই আগামিতে বাংলাদেশকে বিশ্বের দরবারে একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সু শিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাখাতে বেশি নজর রাখছেন। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’।শুক্রবার বিকেলে মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক কুমার বিশ্বজিত মন্ডলের সভাপতিত্বে এমপি এস এম ইয়াকুব আলী আরও বলেন, ‘আমি এমপি হয়েছি আপনাদের ভোটে। এ জন্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতায় মণিরামপুরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমার কারও প্রতি কোন রাগ, অভিমান বা হিংসা নেই’। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, হাশেম আলী, অনন্ত কুমার দেবনাথ, বাবুল আক্তার বাবলু ও সন্দীপ ঘোষ।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














