যশোর প্রতিনিধি : যশোর শহরের বড়বাজার আলুপট্টি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারীকে আটক করেছে র্যাব সদস্যরা। গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলুপট্টি এলাকার কয়েকটি গুদামে তল্লাশি অভিযান করে তাদেরকে আটক করে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রোববার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।আটকরা হলেন- যশোর শহরের বেজাপড়া এলাকার তপন কুমার দাসের ছেলে তাপস কুমার দাস (৩৬), শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান হৃদয় (২২)।র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যম জানতে পারি যে, কতিপয় চোরাকারবারীরা শুল্ক কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এনে যশোর শহরের আলুপট্টি এলাকার কয়েকটি গুদামে সংরক্ষণ করেছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী জব্দসহ অবৈধভাবে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য সামগ্রী আনায়ন ও নিজ হেফাজতে রাখার অপরাধে দুই জনকে আটক করে।তিনি আরও জানান, জব্দকৃত মালামালের মধ্যে ছিল সাবান,শ্যাম্পু , ফেসওয়াস, বডিস্প্রে সহ বিভিন্ন প্রসাধনী। যার সর্বমোট আনুমানিক মূল্য ১৫ লাখ ৬৮ হাজার ৩৮৫ টাকা । জব্দকৃত আলামত ও আসামিদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। এদিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে অঞ্জন ও খোকন নামে নামে ২ চোরাকারবারি বাজার থেকে পালিয়ে যায় ।অঞ্জন ও খোকন প্রতিনিয়তই ভারত থেকে অবৈধ ভাবে আসা বিভিন্ন ভারতীয় পণ্য চোরাকারবারিদের কাছ থেকে কিনে গুদামজাত করে থাকে। তাদের গুদাম থেকে র্যাব অবৈধ পণ্য উদ্ধার করলে ও তাদেরকে আটক করতে পারেনি। ্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। বাজারে ব্যবসায়ীরা তাদের আটকের দাবি জানিয়েছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














