নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধি : যশোর সদরের সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী বুধবার দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা’র সভাপতিত্বে সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ এর মাধ্যমে দিনব্যাপী কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত করে, প্রথমার্থে খেলাধুলা এবং ২য়পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১ নং রামনগর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিভা রানী সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আজিজ, বর্তমান সহ – সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রাজু আহম্মেদ, অভিভাবক সদস্য শাহাবুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলামসহ শিক্ষক – কর্মচারী, সাংবাদিক ও অভিভাবকবৃন্দসহ সকল শিক্ষার্থীগণ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিঞ্জিরা খাতুন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














