মনিরামপুরে শিমুল ফুলের সৌন্দর্যে নান্দনিক হয়ে উঠেছে প্রকৃতি

0
194
জি,এম ফারুখ(স্টাফ রিপোর্টার) মনিরামপুর উপজেলা রাজগঞ্জে শিমুল ফুলের সৌন্দর্যে নান্দনিক হয়ে উঠেছে প্রকৃতি। ষড়ঋতুর বাংলায় শীতের জরাজীর্ণতাকে ঝেড়ে অপরূপ রূপে প্রকৃতিকে সাজাতে এসেছে  ঋতুরাজ বসন্ত। তারই সংকেত দিতে ফুটেছে আগুনরাঙা লাল শিমুল ফুল। বসন্ত এলেই যেন ভালোবাসার কথা জানান দিতে প্রকৃতিকে রাঙিয়ে দিয়ে হেসে ওঠে শিমুল ফুল। তাই ঋতু চক্রের আবর্তনে শিমুল ফুল তার মোহনীয় সৌন্দর্য নিয়ে আবারো হাজির হয়েছে প্রকৃতির মাঝে। শিমুল ফুলের লাল আবির বসন্তকে দিয়েছে এক অনন্য মাত্রা। প্রকৃতির এই অপরূপ রঙের সাজ দেখে চোখ জুড়িয়ে যায় যে কারোর। ফাল্গুন মাসে শিমুল গাছে পাখিরা ফুলের মুকুলের মধু আহরণে ব্যাস্ত সময় পার করছে। রাজগঞ্জে বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায় শিমুল গাছে এই ফুলের মুকুলে দৃশ্য দেখা মেলে।  পাখিরা ফুলের মুকুল থেকে মধু আহরণ করছে আবার পাখিরা কোলাহল করছে। প্রতি বছরের ন্যায় এ বছর ফাল্গুন মাসে শিমুল গাছে এই সময় ফুলের রঙ লাল রঙের মত দৃশ্য গুলো দেখতে পাওয়া যায়। এই বিষয় শিমুল গাছের মালিক মিলন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ফাল্গুন মাসে পড়ন্ত বিকেলে এই শিমুল গাছে ফুলগুলো লাল টকটকে রক্তের মত লাল হয়ে দৃশ্যপট গুলো ছড়িয়ে থাকে। তবে এই ফুল গুলো দেখতে খুব সৌন্দর্যজনক। এ সময় মৌমাছি ও বিভিন্ন প্রজাতি পাখিরা শিমুল ফুলের মুকুলের মধু আহরণ করতে দেখা যায় এবং পাখিরা কিচিমিচি ডাকতে শোনা যায়। তবে শিমুল গাছের ফুল আনুমানিক ৩০ দিনের মধ্যে ঝরে পড়ে ও পরে ফলে পরিণত হয়। শেষে এর থেকে তুলায় পরিনত হয়ে থাকে। তারপর এই শিমুল তুলা থেকে বিভিন্ন রকমের লেপ তোষক বালিশসহ এই শিমুল গাছ দিয়ে অনেক কিছু তৈরি করা হয়। তবে গ্রাম অঞ্চলের জনগণেরা বলেন এই শিমুল গাছ ওষুধী গাছ হিসাবে ধরা হয়। এর গুণ ক্ষমতা অনেক বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here