চাপরাইল বাজারের জনহিতৈষী সংগঠন “কল্যাণ” এর আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

0
235
স্টাফ রিপোর্টার , কালীগঞ্জ,(ঝিনাইদহ): ঝিনাইদহর কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম বানিকান্ত মাধ্যমিক বিদ্যালয়  মাঠ প্রাঙ্গনে  চাপরাইল বাজারে প্রতিষ্ঠিত জনহিতৈষী সংগঠন ‘কল্যাণ’ এর আয়োজনে গতকাল রোববার সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  ঝিনাইদহ- ৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো: আনোয়ারুল আজিম আনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গ্রাম বানিকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ৭ নং  রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হোসেন অপু, কল্যাণ কার্যনির্বাহী কমিটির সভাপতি  মো: ময়েনউদ্দিন বিশ্বাস, কল্যাণ কার্যনির্বাহী কমিটির সম্পাদক মো: জমসেদুর রহমান, বৃত্তি কমিটির আহ্বায়ক মো: শামসুজ্জামান লাভলু,কল্যাণের আজীবন নির্বাহী সদস্য বিপুল সরকার সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ। সাংস্কৃতিক এ অনুষ্ঠানে রায়গ্রাম,  নিয়ামতপুর ও  মালিয়াট ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়সমূহের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।বিভিন্ন ইভেন্টে   হামদ, নাথ, রবীন্দ্রসংগীত , নজরুলসংগীত ,দেশাত্মবোধক গান ,বিতর্ক প্রতিযোগিতা ও কবিতা আবৃতিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।  অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।  এ সময়  ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার টাকা (জনপ্রতি) শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here