(মণিরামপুর) : যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলাবদ্ধতা নিরসনে খুবই আন্তরিক। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী রাত দিন কাজ করে চলেছেন। খাল খনন শেষ হলে এ এলাকায় আর জলাবদ্ধতা থাকবে না। এ ছাড়াও সরকার মণিরামপুরের গাবুখালী, শালিখা, আলীপুর, নলডাঙ্গা, বিল বলধালী ও সুবলকাটি হালদার খাল পুন:খননে প্রকল্প গ্রহণ করেছেন। শিগগিরই পানি উন্নয়ন বোর্ড খনন কাজ শুরু করবে। শনিবার সকালে মণিরামপুরের কুলটিয়া ইউনিয়নের ভানুর মোড় এলাকায় ছয়টি খাল পুন:খনন কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সফল ফর ইটিগ্রেটড ওয়াটার রিসার্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে এমপি এস এম ইয়াকুব আলী আরও বলেন, সরকার নদী, নালা, খাল-বিল অবৈধ দখলমুক্ত করে খননের কাজ করছে বিভিন্ন জায়গায়। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতার সমাধান ছাড়াও কৃষকসহ আশপাশের লোকজন বিভিন্নভাবে উপকৃত হবে। এতে সকলকে আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়াতে হবে। উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের পরিচালনায় এতে বক্তৃতা করেন উপজেলা পারিষদের চেয়ারম্যান নাজমা খানম, যশোর রিজেনারেটিভ এগ্রিকালচার ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার, বাংলাদশ পানি উনয়ন বাের্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সােহরাব হােসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হােসেন, কুলটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখর চদ্র রায়, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া প্রােগ্রাম অফিসার ডা: আবুল ফজল ও আওয়ামী লীগ নতা মিকাইল হােসেন।অপরদিকে, একইদিনে দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতৃপুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের আশুরোগ মুক্তি কামনায় দোয়া, মণিরামপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এস এম ইয়াকুব আলী। পরে সন্ধ্যায় মণিরামপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গণসংর্বধনা প্রদান করা হয়।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














