লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : বাড়ছে করোনা ভাইরোসে আক্রান্ত রোগীর সংখ্যা। তাই উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে গঠিত করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে চলছে ১৪ দিনের কঠোর লকডাউন। ৮ জুলাই থেকে এ লকডাউন শুরু হলেও চলবে ২১ জুলাই পর্যন্ত। এজন্যে চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সূত্র জানায়, লকডাউন চলাকালে পৌর এলাকায় প্রবেশের ১৪টি পয়েন্টে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যরা পাহারা দিচ্ছেন। রাস্তায় বাঁশ-কাঠ দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে। খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহন, রোগী ও চাকুরীজীবিদের গমনাগমন, মৃত্যুর ঘটনায় গমণাগমন, আইনি সহায়তা নিতে আসা লোকের গমনাগমন বিধি নিধেষের আওতা বহিঃভূত রয়েছে। লকডাউনে ১৪টি পয়েন্টের ২৬০জন পাহারাদার স্বেচ্ছাসেবী ও ৪০ জন পুলিশ সদস্যের জন্য প্রতিদিন দুপুরে খাবার সহ নাস্তার ব্যবস্থা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলা উদ্দিন। উপজেলা প্রশাসন জানায়, লকডাউন চলাকালে লোহাগড়া পৌরসভা এলাকার ওষুধের দোকান, সার-কীটনাশকের দোকান ব্যাতিত সকল ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। কাঁচামাল ও মাছের দোকান ভ্রাম্যমাণ অবস্থায় পরিচালিত হচ্ছে। পৌর এলাকায় ভ্যান, ইজিবাইক, জি,এস, গাড়ীসহ সকল থ্রি হুইলার পরিবহন বন্ধ রয়েছে। সূত্র জানায়, ১৪ জুলাই পর্যন্ত লোহাগড়া উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৫৪ জন। এর মধ্যে পৌর এলাকায় ১৪০ জন। সুস্থ্য হয়ে যাওয়া রোগীর সংখ্যা ৮০ জন। বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৮০ জনের। খোঁজ নিয়ে জানা গেছে, লকডাউনের ফলে পৌর এলাকার মানুষ বিভিন্ন বিষয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হলেও করোনার বিস্তার রোধে লকডাউন কার্যকরী ভূমিকা রাখছে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














