মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা জেলা কারাগারে সুফিয়া বেগম সাথি (৪০) নামে এক আসামী আজ বুধবার দুপুরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। নিজের ৩ বছরের শিশুকন্যাকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গত ৩ মাস ধরে হাজত বাস করছিলেন। মাগুরা জেল সুপার তায়েফ উদ্দিন জানান, নিজ কন্যা হত্যার দায়ে দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার হয়ে সে গত ৮ মার্চ মাগুরা জেলা কারাগারে আসে। সে মানসিক অসুখে ভুগছিল। গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ছিল। পরবর্তীতে তাকে আবার মাগুরা জেলা কারাগারের নারী ওয়ার্ডে এনে চিকিৎসা দেয়া হচ্ছিল। বুধবার দুপুর দেড়টার দিকে গোসল করার কথা বলে নারী ওয়ার্ড সংলগ্ন একটি ছোট কয়েদখানায় গিয়ে লোহার দরজার ওপরের দিকের গ্রিলে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কিছুক্ষণের মধ্যে সে মারা যায়। প্রসঙ্গত, পারিবারিক ও দাম্পত্য কলহসহ নানা কারনে মানসিকভাবে বিপর্যস্ত সুফিয়া গত ৮ মার্চ মাগুরা শহরের হাজী আব্দুল সড়কের একটি বাসায় তার ৩ বছরের নিজ শিশুকন্যা মাহিকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় রান্না ঘরে গ্যাস সিলিন্ডারে আগুণ লাগিয়ে সে নিজেই আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে। পাশাপাশি গ্রেপ্তার হয় সুফিয়া। একই রাতে নিহত মাহির চাচা তমিজউদ্দিন বাদি হয়ে মাগুরা সদর থানায় সুফিয়ার নামে একটি হত্যা মামলা দায়ের করে। পাশাপাশি আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













