যশোর প্রতিনিধি : যশোর- মাগুরা সড়কের বাহাদুরপুরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনও হাতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণ করেছে।আজ শনিবার বেলা ১১টার দিকে ওই সড়কের একটি বেসরকারি সার গোডাউনের সামনে এই ঘটনা ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (দমকল বাহিনীর) দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কে শত শত যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। পুলিশের একাধিক টিম প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে খুলনা মেডিক্যাল কলেজের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো- ছ-৭১-০৮৬৯) যশোর শহরের দিকে যাচ্ছিল । হঠাৎ করেই তাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোটা রাস্তাজুড়ে আগুন আর আগুন। দুইপাশের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আজিজুল হক বলেন, ইঞ্জিনে ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খুলনা মেডিক্যাল কলেজের এই অ্যাম্বুলেন্সটি নতুন। শুধু ড্রাইভার একা ছিলেন। পরীক্ষামূলকভাবে তিনি গাড়িটি চালাচ্ছিলেন।ঘটনাস্থল থেকে ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে যাই। পরপরই ফায়ার সার্ভিসের লোকজন আসে। শুনেছি মাইক্রোবাসটি খুলনা মেডিক্যাল কলেজের এবং গ্যাসচালিত।পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। জানমালের কোনও ক্ষতি হয়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক। যানবাহন চলাচল স্বাভাবিক ।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














