মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে দুর্যোগে ক্ষতিগ্রস্ত,বিভিন্ন রোগে আক্রান্ত, অগ্নিকাণ্ডে দগ্ধ ও গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে।শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,সোনালী ব্যাংকের ব্যবস্থাপক প্রশান্ত ব্যানার্জি ,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল সহ অনেকে। এসময় ১১৪ জন ব্যক্তিকে মোট ২লাখ ৫৮ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














