হেলাল উদ্দিন, রাজগঞ্জ : সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ দুই মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের কাঁঠালতলা শমসেরবাগ গ্রামের মাদ্রাসা শিক্ষক ফারুক হোসেন (৪৭)। সোমবার (০৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান তিনি। তিনি কাঁঠালতলা শমসেরবাগ গ্রামের মৃত নাজিম উদ্দিন গাজীর (নওয়াব আলী গাজী) ছেলে। উপজেলার নোয়ালী মাদ্রাসার শিক্ষকতা করতেন এবং এলাকার সবার প্রিয় মানুষ ছিলেন তিনি। জানাগেছে- মরহুম ফারুক হোসেন গত ২৪ মার্চ যশোর শহর থেকে বাড়ি ফিরছিলো। এসময় চাঁচড়া নামক স্থানে ভারী যানবহনের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে দীর্ঘ দুই মাস চিকিৎসাধীন ছিলো।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














