যশোর অফিস : যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৭ টার দিকে শার্শার সদর ইউনিয়নের চটকাপোতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হাবিব শার্শা ইউনিয়নের চটকাপোতা এলাকার জিহাদ আলীর ছোট ছেলে।সে গত চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন স্থানীয়রা জানান, হাবিবুর রহমান সকালে লাউতাড়া মাঠে মাছের ঘেরের সেচ দিত গিয়ে সেচ পাম্পের পাইপের মুখের তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার স্ত্রী সুমি আক্তার দেখে পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। এদিকে মঙ্গলবার সকালে বিদ্যুৎ স্পর্শ হয়ে মৃত্যু মারা গেছে মনিরামপুরের চালকি ডাঙ্গার রফিকুল ইসলাম মনু (২৪)। সকালে কেশবপুর উপজেলার ব্রহ্মকাটি গ্রামের একটা ঘেরের বিদ্যুৎ লাইন এর সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের সংস্পর্শে তার মৃত্যু হয়। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
যশোরে খাটুরা বাওড় দখলের অভিযোগে মৎস্যচাষিদের মানববন্ধন, জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাওড় জোরপূর্বক দখল, মাছ আহরণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির সদস্যরা। পরে বাওড়টি দখলমুক্ত...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...














