আব্দুল করিম কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আয়োজনে সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সাবেক কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আবু মুসা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারী ডাঃ মিলন কুমার ঘোষ, হিন্দু, বৈদ্য, খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সেক্রেটারী অসিত কুমার সেন, সহ সভাপতি রনজিৎ সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবীর শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, প্রমুখ। সাতক্ষীরা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর পরিচালনায় এসময়ে সমপ্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমপ্রীতি সমাবেশে বক্তব্যকালে এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী বলেন শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে সমপ্রীতি বজায় রেখে দলকে সু সংগঠিত করতে হবে। তৃনমুল পর্যায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে শক্ত হাতে মোকাবেলা করতে চাই। তবে সহিংসতা আর বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়। বিএনপি শান্তি ও ঐক্যের কথা বলে, বিএনপি দেশ এবং দশের কল্যাণে কথা বলে। তাই আসুন বিভেদ আর রেষারেষি দুরি ভূত করে দলকে গোছাই। এ অনুষ্ঠানে উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের পদভারে মুখরিত হয়ে উঠে উপজেলা পরিষদের অডিটোরিয়ামসহ উপজেলা ক্যাম্পাস। পরে এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে শান্তির্যালী সহকারে প্রদক্ষিণ করে।
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...
ঝিকরগাছায় পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামে সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গিয়েছে।...














