যশোর অফিস : যশোরে ছিনতাইকারীরা হাফিজুর রহমান(১৮) নামে এক রিকশাচালকে ছুরিকাঘাতে জখম করে তার কাছে থাকা ইঞ্জিন চালিত রিক্সা ও নগদ কিছু টাকা নিয়ে পালিয়ে গেছে। যশোর শহরের জেলা প্রশাসকের বাসভবনের সামনে রাত রাত আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহত হাফিজুর রহমান সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। রিকশা চালানোর সুবাদে তিনি শহরের খড়কি হাজামপাড়া এলাকায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। আহত হাফিজুর রহমান জানান, বুধবার রাত দশটার দিকে দড়াটানা থেকে রিকশা চালিয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ডিসি স্যারের বাংলোর সামনে পৌঁছালে অজ্ঞাত ৪জন ব্যাক্তি তার রিকশার গতিরোধ করে চাকু দিয়ে ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে কাছে থাকা ১১৮৭ টাকা ও ইঞ্জিন চালিত রিক্সা নিয়ে পালিয়ে যায়। পরে বিশেষ বাহিনীর সদস্য ডিউটি শেষ করে বাসার দিকে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় হাফিজুরকে পড়ে থাকতে দেখেন। তখন তিনি হাফিজুরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক জানিয়েছেন, হাফিজুরের পায়ে উরুতে ধারালো অস্ত্র দিয়ে উপযোগী জখম করা হয়েছে। ব্যবস্থাপত্র দিয়ে তাকে হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...
ঝিকরগাছায় পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামে সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গিয়েছে।...














