যশোর অফিস : যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিজিবির অভিযানে ৬ কোটি টাকা মূল্যের ৬ বোতল মাদক এলএসডি উদ্ধার করা হয়েছে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারি দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি জানিয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন,শুক্রবার দুপুরে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে ২০০ গজ দক্ষিনে রেললাইনের পাশে একটি ব্যাগে মাদকের এই চালানটি পাওয়া যায়। সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন,’মাদকের একটি চালান নিয়ে আসা হচ্ছে’ এমন গোপন সংবাদের ভিক্তিতে বেনাপোল বিওপির একটি টহলদল আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়।এসময় রেললাইন দিয়ে সন্দেহভাজন এক ব্যক্তি একটি ব্যাগ হাতে পাঁয়ে হেটে আসছিলেন। পূর্বে থেকে অবস্থান নেওয়া বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে হাতের ব্যাগ ফেলে মাদক পাচারকারি দৌড়ে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত ব্যাগের ভেতর ৬ বোতল এলএসডি ১৮ পিস ক্লোভ-জি ক্রিম ও ১৯ পিস স্কিন সাইন ক্রিম পাওয়া যায়। আটক এলএসডি’র বাজার মূল্য ৬কোটি ২৪লাখ টাকা,ক্লোভ-জি ক্রিমের বাজার মূল্য ৫হাজার ৪০০টাকা এবং স্কিন সাইন ক্রিমের বাজার মূল্য ৫হাজার ৭০০টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














