যশোর অফিস : আসন্ন শারদীয় দুর্গাপূজা-উপলক্ষ্যে যশোর পূজা উদযাপন পরিষদের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যশোর পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সার্বজনীন দুর্গোৎসব-২০২৪ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সকল নেতৃবৃন্দের মূল্যবান মতামত প্রকাশের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়।এসময় নবাগত পুলিশ সুপার পূজা উদযাপন বিষয়ে জেলা, উপজেলা এবং পৌর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট থেকে শারদীয় দুর্গা পূজার পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন। পরবর্তীতে অত্র অনুষ্ঠানের সভাপতি ও জেলার নবাগত পুলিশ সুপারের তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, যশোর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক আছে এবং জেলা পুলিশের সকল কার্যক্রম চালু হয়েছে। এসময় তিনি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্ডপে শতভাগ সিসি টিভি স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি বিশেষ আহ্বান করেন। নবাগত পুলিশ সুপার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী উৎসব পালন করতে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান। তিনি আরো বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ধরণের বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করার অপচেষ্টা করলে তাকে কঠোর হস্তে যশোর জেলা পুলিশ প্রতিহত করবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে অপরাধীকে অপরাধী হিসাবেই বিবেচনা করা হবে সে কোন ধর্ম বা বর্ণের সেটা বিবেচ্য না।পরিশেষে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে সকলের প্রতি আহবান জানান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ নূর-ই-আলম সিদ্দিকী।এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ ফিরোজ কবির,ও পূজা উদযাপন পরিষদের কমিটির অন্যান্য নেতৃবৃন্দ কর্মকর্তাগণ, উপস্থিত ছিলেন।
Home
যশোর স্পেশাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে যশোর পুলিশ সুপারের মত বিনিময়...
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














