কাগজ সংবাদ : যশোর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
শনিবার সকালে বি মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের
সভাপতি জাহিদ হাসান টুকুন। জেলা রিক্সা ভ্যান শ্রমিক
ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম হাওলাদারের
সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ
সম্পাদক নাছির উদ্দীন, বিভাগীয় শ্রম কর্মকর্তা গনেশ
চন্দ্র বসু, অফিস সহকারী আশরাফ হোসেন, জেলা রিক্সা
ভ্যান শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
আবুল খায়ের, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার
সাধারণ সম্পাদক পাবলুর রহমান, জামায়াতের শ্রমিক
কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম,
ইসলামী শ্রমিক আন্দোলন নগরের সভাপতি গাজী
শহিদুল ইসলাম প্রমুখ। সভা শেষে ৫সদস্য বিশিষ্ট
এহডক কমিটি গঠন করা হয় । কমিটির আহবায়ক
খায়রুল ইসলাম, সদস্য আবুল খায়ের টুলু, শামীম
হোসেন, নজরুল ইসলাম, ও রফিকুল ইসলাম।সভা শেষে ৩
বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান জাহিদ হাসান
টুকুন,সদস্য সচিব অ্যাডভোকেট শাহরিয়ার বাবু,
সদস্য দীপক রায়।















