দূর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে পাশে থাকবে বিএনপি-অমিত

0
192

কাগজ সংবাদ : যশোরে আসন্ন দূর্গাপূজা উৎসব এবং আনন্দঘন পূর্ণ পরিবেশের
মধ্য দিয়ে উদ্ধসঢ়;যাপনের লক্ষ্যে সর্বাত্মক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি
দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ)
অনিন্দ্য ইসলাম অমিত। সার্বজনীন দূর্গা উৎসব নির্বিঘ্নে
উদ্ধসঢ়;যাপনের লক্ষ্যে দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকার মন্দির পাহারা
দেওয়াসহ সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক সহায়তা করার নির্দেশ
দিয়েছেন তিনি। আসন্ন শারদীয় দূর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে
উদ্ধসঢ়;যাপনে সহায়তার লক্ষ্যে যশোর জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি
সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রোববার জেলা
বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্যের শুরু থেকে অনিন্দ্য ইসলাম
অমিত সনাতন ধর্মাবলম্বীদের দলের ও ব্যাক্তিগত পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা
জানান।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের
সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যানের মধ্যে বক্তব্য
রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. সৈয়দ
সাবেরুল হক সাবু, আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নি,
মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন,
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, বাঘারপাড়া পৌর
বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, অভয়নগর উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, কেশবপুর পৌর
বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, শার্শা উপজেলা বিএনপির
আহ্বায়ক খায়রুজ্জামান মধু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here