নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঠক
নন্দিত পত্রিকা দৈনিক সমাজের কথার ১৭তম জন্মদিন উদযাপিত হয়েছে।
১৬ বছর পেরিয়ে ১৭ বছরের যাত্রা শুরুর এ দিনে সোমবার বিকেলে
প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জন্মদিন উপলক্ষে
এদিন বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে সমাগম ঘটতে থাকে
শুভানুধ্যায়ী ও সমাজের বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের
নেতৃবৃন্দের।
১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এদিনে বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক-
সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষের
ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দৈনিক সমাজের কথা পরিবারের
সদস্যরা।
সোমবার প্রকাশনার ১৬ বছর পূর্ণ হওয়ায় এবং ১৭ বছরে পদার্পণ
অনুষ্ঠানে বিকেলে শুভেচ্ছা বিনিময়, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে
এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকসহ অন্যান্য শ্রেণি-পেশার
শুভাকাক্সক্ষীরাও শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে আসেন অনুষ্ঠানস্থলে। অভিবাদন
জানাতে আসা অভ্যাগতদের এ সময় মিষ্টিমুখ করানো হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন, দৈনিক কল্যাণ সম্পাদক ও যশোর
সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের
সভাপতি জাহিদ হাসান টুকুন, সমাজের কথা’র ব্যবস্থাপনা সম্পাদক
শামীম চাকলাদার ও পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন।
অনুষ্ঠান পরিচালনা করেন বার্তা সম্পাদক মিলন রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সহভাপতি
ওহাবুজ্জামান ঝণ্টু, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক
সংবাদের বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ, দৈনিক গ্রামের কাগজের
প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের
ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক স্পন্দনের নির্বাহী
সম্পাদক মাহবুব আলম লাভলু, প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি
নূর ইসলাম, সাবেক সম্পাদক আহসান কবীর বাবু, কোষাধ্যক্ষ জাহিদ
আহমেদ লিটন, দৈনিক রানারের ভারপ্রাপ্ত সম্পাদক আরএম কবিরুল আলম
দীপু, দৈনিক বাংলার ভোরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম
শামছুদ্দীন জ্যোতি, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ
বসু, সাবেক সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক এইচআর
তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান,
সাবেক সভাপতি শহীদ জয়, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের
সাধারণ সম্পাদক এম আর খান মিলন, সমাজের কথার প্রাক্তন সম্পাদক
আব্দুল ওয়াহাব মুকুল, দৈনিক স্পন্দনের বার্তা সম্পাদক মিজানুর রহমান
মুন, প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা, দৈনিক
বাংলাদেশ প্রতিদিনের ও এনটিভি যশোরের স্টাফ রিপোর্টার সাইফুল
ইসলাম সজল প্রমুখ। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা
মুক্তার আলী।
ফুল দিয়ে শুভেচ্ছা জানান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান
টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ, যশোর
সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল
ইসলামসহ নেতৃবৃন্দ, দৈনিক কল্যাণের প্রকাশক ও সম্পাদক একরাম-উদ-
দ্দৌলা, দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার রুকুনউদ্দৌলাহ, দৈনিক
গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ গ্রামের কাগজ
পরিবার, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টুর নেতৃত্বে দৈনিক
লোকসমাজ, নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলুর নেতৃত্বে দৈনিক
স্পন্দন পরিবার, বার্তা সম্পাদক রেজাউল করিম রুবেলের নেতৃত্বে দৈনিক
যশোর পরিবার, সম্পাদক ওহাবুজ্জামান ঝণ্টুর নেতৃত্বে প্রজন্ম একাত্তর,
সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি’র নেতৃত্বে দৈনিক
বাংলার ভোর, যশোর সাংবাদিক ইউনিয়ন সভাপতি মনোতোষ বসু ও
সাধারণ সম্পাদক এইচআর তুহিনসহ নেতৃবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন
যশোরের সভাপতি আকরামুজ্জামানসহ নেতৃবৃন্দ, যশোর জেলা
সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি তহীদ মনি ও সাধারণ সম্পাদক
দেওয়ান মোর্শেদ আলমসহ নেতৃবৃন্দ, ফটো জার্নালিস্ট
অ্যাসোসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক এম আর খান মিলনসহ
অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের
সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহাজ্ব হোসেনসহ
নেতৃবৃন্দ, দৈনিক ইনকিলাবের ব্যুরো চিফ শাহেদ রহমান, যশোরের
কাগজ’র রাকিবুল আলম রাকিব প্রমুখ।















