স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ,(ঝিনাইদহ) : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ঝিনাইদহের কালীগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে। জাতির সামনে উত্থাপিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত এ লিফলেট বিতরণ করা হয়। শুক্রবার সকাল থেকে কালীগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদল, জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাদের সমন্বে গঠিত একটি দল। এসময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ তাদের সাথে যোগ দেন। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এস এম মুসা, সহ -সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের রাশেদুজ্জামান তুফান, বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাজেদুর রহমান সবুজ , জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মানিক, সহ -সভাপতি শুভ আহমেদ জনি,জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিপুল খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিলু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এশফাকুর রহমান শফিক, জেলা ছাত্রদল সহ -সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, উপজেলা ছাত্রলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, যুগ্ম আহবায়ক ফিরোজ ইকবাল ও রিয়ন হোসেন,কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তাহের হিরু, যুগ্ম আহবায়ক রাকিব হোসেন, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাওন আহমেদ, এবং কলেজ ছাত্রদলের আহবায়ক সাজিদ হাসান জনি প্রমুখ।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














