স্টাফ রিপোর্টার কালীগঞ্জ (ঝিনাইদহ) : ম্প্রতি কম্বোডিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফিডারেশন (এএফসি)অনূর্ধ্ব -১৭ এশিয়ান কাপ ২০২৫ -এ অংশ নেয় বাংলাদেশ দল। এই দলের অন্যতম কৃতি সদস্য হিসেবে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার হেলায় গ্রামের তাসিন।বিদেশের মাটিতে খেলতে যাওয়া গ্রামের একমাত্র ফুটবলারকে ফুলেল সংবর্ধনা দিয়েছে হেলাই ফুটবল একাদশ এবং গ্রামবাসী। তাসিনের সংবর্ধনা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনও করা হয়। ম্যাচ শুরু আগে সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে গ্রামের সুশীল সমাজের প্রতিনিধি এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ক্ষুদে ফুটবলার তাসিনকে প্রথমে ফুল দিয়ে বরণ করে নেন এবং তার হাতে উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন হেলায় ফুটবল একাদশের টিম ম্যানেজার এবং ফুটবল সংগঠক সবুর হোসেন,সোলাইমান মাস্টার মাহবুবুর মুন্সী, ওয়াজেদ আলী মাস্টার, সাবেক ফুটবলার আবুল কালাম, তরিকুল ইসলাম, আনারুল ইসলাম,আব্দুল হামিদ,হাফিজুর রহমান, মারুফ হোসেন, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।পরে তাসিনের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত হেলাই ফুটবল একাদশ এবং কালিগঞ্জ ফুটবল একাডেমির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে ধারাবিবরণী করেন রবিউল ইসলাম। তাহসিনের সংবর্ধনা এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক এবং হেলায় ফুটবল একাদশের টিম ম্যানেজার সবুর হোসেন বলেন, ফুটবল খেলায় হেলায় গ্রামের ঐতিহ্য রয়েছে। অনেক ভালো ভালো ফুটবল খেলোয়াড় এই গ্রামের মাঠ থেকে উঠে এসেছে। এখনো তরুণ উদীয়মান খেলোয়াড়রা রয়েছে আমার টিমে।তাদেরই একজন তাসিম। সেই প্রথম যে কিনা বিদেশের মাটিতে খেলতে গেলো। তাসিন আমাদের গর্ব। দোয়া করি ও সামনের দিকে আরো এগিয়ে যাক।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















