মাস্টার শফিকুল ইসলাম, ভোমরা (সাতক্ষীরা) থেকে ঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের মহাদূর্যোগ মুহুর্তেও থেমে নেই ইভটিজিং, প্রেমের প্রলোভন আর মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি ঝড়িয়ে শ্লীলতাহানি মত অসামাজিক কর্মকান্ড। স্কুল ও কলেজ পড়–য়া অধিকাংশ মেয়ে শিক্ষার্থীরা পড়ছে মিথ্যা প্রেমের প্রলোভন ফাঁদে। কিছু বখাটে উচ্ছৃঙ্খল উঠতি বয়সের যুবকদের লোলুপ দৃষ্টি আর অশোভন কথোপথনে আকৃষ্ট হয়ে পড়ছে এসব কলেজ পড়–য়া উঠতি বয়সী যুবতীরা। এমন অনেক অসামাজিক ঘটনার সূত্রপাত হচ্ছে প্রতিনিয়ত। সাতক্ষীরা সদর উপজেলার ভোমরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন, নগ্ন ছবি ও ভিডিও ধারন করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে সাতক্ষীরা সদর থানার পুলিশ। ওই যুবক সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বন্দর সীমান্তবর্তী লক্ষ্মীদাঁড়ী গ্রামের শহিদুল ইসলামের পুত্র মাসুদ হোসেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রবিবার (২৬ জুলাই ২০২০) লম্পট মাসুদকে আটক করে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভোমরার লক্ষ্মীদাঁড়ী গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কয়েক মাস পূর্বে তার চাচার বাড়ীতে বেড়াতে যায়। ২০১৯ সালের ২৭ মে এবং ৩ ডিসেম্বর একই গ্রামের লম্পট মাসুদ তাকে ধর্ষন করে। সে সময় কৌশলে মেয়েটির আপত্তিকর ছবি ভিডিও ধারন করে লম্পট মাসুদ। পরে ওই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী মেয়েটির পিতা জাহিদুল ইসলামের কাছে ১ লক্ষ চাঁদা দাবি করে। কিন্তু ভুক্তভোগীর পিতা জাহিদুল তার মেয়েকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে প্রথমে ৩০ হাজার দিয়ে ক্ষমা প্রার্থনা করলেও পরবর্তীতে আবারও ৫০ হাজার টাকা দাবি করে ওই লম্পট। টাকা না দিলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে মাসুদের বড় ভাই ছাব্বিরের কাছে অভিযোগ দিলে সেও চাঁদার টাকার জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে ওই লম্পট মাসুদের দাবিকৃত টাকা না দেওয়ায় ওই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। উপায়ন্তর হয়ে ভুক্তভোগী মেয়েটির পিতা বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় (২৬ জুলাই ২০২০) নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। (যার নম্বর- ৯০) উক্ত মামলায় পুলিশ অভিযুক্ত লম্পট মাসুদকে আটক করে জেল হাজতে প্রেরন করে। এ ঘটনায় ভুক্তভোগির পরিবার ওই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্থি দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













