ডুমুরিয়ায় চা বিক্রেতার রহস্যজনক মৃত্যু।

0
486

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। ডুমুরিয়ায় মহিতুর রহমান খান মোহিত (৩৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে খান মার্কেটের টিন সেডের চালের উপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মহিতুর রহমান মোহিত ডুমুরিয়া বাজারে খান মার্কেট মালিক আব্দুর রহিম খানের ছেলে। মার্কেটের সাথেই তাদের বাসাবাড়ি।
জানা যায়, ডুমুরিয়া বাজারে খান মার্কেটে মহিতুর রহমান মোহিতের একটি চায়ের দোকান আছে। যেটা তিনি নিজেই পরিচালনা করতেন। ঘটনার রাতে দোকান থেকে সে বাসায় যায়নি। তার স্ত্রী হাবিবা ও দুই সন্তানেরাও সেদিন বাড়িতে ছিলেন না। ঘরে মোহিতের জন্য শুক্রবার রাতের খাবার মা যেভাবে রেখেছিলো সেভাবেই আছে। মা পারভীন বেগম ভোরে ঘুম থেকে উঠে দেখে মার্কেটের টিনের চালের উপর ছেলের লাশ। তখন তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর দেয়া হয় থানা পুলিশকে। সকাল সাড়ে ৮ টার দিকে টিনের চালের উপর থেকে মহিতুরের লাশ উদ্ধার করে পুলিশ। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা জানান, রহস্য উদঘাটনের জন্য মোহিতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে টিনের চালের উপর ইনটেক এক কেস স্পিড এনার্জি ড্রিংকস পাওয়া গেছে।
মোহিতের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে রহস্য বের হবে। পুলিশি অনুসন্ধান অব্যাহত রয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here