সাতক্ষীরা প্রতিনিধি ঃ হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন দৈনিক যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরীর চিকিৎসা সহায়তা বাবদ দুই লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের পক্ষে চেকটি অসুস্থ সাংবাদিক সুভাষ চৌধুরীর বাড়িতে যেয়ে হস্তান্তর করা হয়। এ সময় সাতক্ষীরা প্রেসকাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সুভাষ চৌধুরীর স্ত্রী মিনতি চৌধুরী এবং পুত্র চন্দন চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক সুভাষ চৌধুরী বলেন, তার অসময়ে দুই লাখ টাকা নিজের চিকিৎসায় ব্যবহার করা হবে। এ সময় তিনি সাতক্ষীরা জেলা প্রশাসককেও ধন্যবাদ জানান।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














