এমএ সাজেদ,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : কলারোয়ায় শিশু পাচার ও সুরক্ষা এবং নারী ও শিশুবান্ধব সংবাদ পরিবশেনায় সাংবাদিকদের সাথে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ‘ইনসিডিন বাংলাদেশ’ আয়োজিত এ নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। সার্বিক বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ করেন ‘ইনসিডিন বাংলাদেশ’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাকিবুর রহমান। অনুষ্ঠানে ‘নিজেকে সুরক্ষিত রাখুন, পাচার মুক্ত দেশ গড়–ন’ বিষয়ে আলোচনাকালে বাংলাদেশের আইনে মানব পাচার, শিশু পাচার, কোন ধরনের শিশুরা পাচারের ঝুঁকিতে রয়েছে, কী উদ্দেশ্যে শিশুরা পাচারের শিকার হয়- প্রভৃতি আইনগত বিষয় তুলে ধরা হয়। সেই সাথে কোভিড-১৯ সতর্কতায় মাস্ক পরা, হাত ধোয়াসহ সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়েও আলোচনা করা হয়। নাগরিক সংলাপে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, আতাউর রহমান, এমএ সাজেদ, মোশাররফ হোসেন, আসাদুজ্জামান মধু. অধ্যাপক এমএ কালাম, শেখ মোসলেম উদ্দিন, আব্দুর রহমান, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, জাকির হোসেন, মোস্তফা হোসেন বাবলু, জুলফিকার আলী, ফারুক হোসেন, সরদার জিল্লুর রহমান, আরিফুর রহমান চৌধুরী, মোজাহিদুল ইসলাম, ফারুক রাজ, কামরুজ্জামান প্রমুখ।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














