কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ- ডিইএব এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ- ডিইএব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ইবনে ফজল সাইফুজ্জামান ও মহাসচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন স্বাক্ষরিত গত সোমবার (৫ মে ২০২৫-) এর এক পত্রে ডিইএব সাতক্ষীরা জেলা শাখায় কালিগঞ্জের কৃতি সন্তান প্রকৌশলী হাসানুর রহমানকে সভাপতি, প্রকৌশলী ফয়সাল কবিরকে সাধারণ সম্পাদক ও প্রকৌশলী কামরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিঃ সহ-সভাপতি প্রকৌঃ নুরুজ্জামান, সহ- সভাপতি প্রকৌঃ জি,এম আলমগীর হোসেন, সহ-সভাপতি প্রকৌঃ শাহিনুর হোসেন, সহ- সভাপতি প্রকৌঃ শামীম কওছার, সহ- সভাপতি প্রকৌঃ পিয়াল খান, সহ-সভাপতি প্রকৌঃ আবু সালেহ রেজাউল্লাহ, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌঃ সাইদুজ্জামান (সাঈদ), সহ সাধারণ সম্পাদক প্রকৌঃ রনি শেখ, সহ সাধারণ সম্পাদক প্রকৌঃ সোলাইমান লিটন, সহ সাধারণ সম্পাদক প্রকৌঃ ফয়সাল আহমেদ, সহ সাধারণ সম্পাদক প্রকৌঃ হাবিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌঃ নাহিদ হাসান সুমন, সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌঃ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক প্রকৌঃ সোহান হোসেন, সহ দপ্তর সম্পাদক প্রকৌঃ আজহারুল ইসলাম, অর্থ সম্পাদক প্রকৌঃ নাজমুল হাসান সোহাগ, প্রচার সম্পাদক প্রকৌঃ আনিছুর রহমান আনিছ, সহ প্রচার সম্পাদক প্রকৌঃ জাহাঙ্গীর আলম, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌঃ মিজানুর রহমান মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রকৌঃ আনিছুর রহমান, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক প্রকৌঃ মেহেদী হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রকৌঃ সংগীতা বিশ্বাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রকৌঃ মোঃ মাহফুজুল ইসলাম।অনুমোদিত পেশাজীবি সংগঠন ডিইএব- সাতক্ষীরা জেলা শাখা’র ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে প্রকৌশলী মোঃ হাসানুর রহমানকে সভাপতি, প্রকৌশলী ফয়সাল কবিরকে সাধারণ সম্পাদক ও প্রকৌশলী কামরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সিনিয়র নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়েছেন সেইসাথে বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) সাতক্ষীরা জেলা শাখা যেন ভুমিকা রাখতে পারে সেক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী...
কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট, পরিচ্ছন্নতার পাশাপাশি ব্রিজের দুই পাশে অবৈধ দোকানপাট সরিয়ে...
কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াড ছাত্র দলের উদ্যোগে তৃণমূলে ছাত্র দলের কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্য এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার...
সাতীরায় মা-মেয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রউফের মৃত্যুদণ্ড
সাতীরা প্রতিনিধি : সাতীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার মামলায় আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...














