কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরার তালায় উদীয়মান ক্ষুদে ফুটবলারদের মাঝে নিজ উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। সোমবার (১৭ আগস্ট) সকালে তিনি ক্ষুদে ফুটবলারদের হাতে উক্ত ক্রীড়া সামগ্রী তুলে দেন। একই সময় তিনি তালা কাবের জুনিয়র ফুটবল দল, মাদরা ফুটবল একাদশ ও তালা মহাল্লাপাড়া জুনিয়র ফুটবল একাদশের ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করেন। তালা মহাল্লাপাড়া জুনিয়র ফুটবল একাদশের ক্ষুদে ফুটবলার তানজীম নাভিদ তুর্য ক্রীড়া সামগ্রী পেয়ে বলেন, ভবিষ্যতে তারা মেসি-রোলানদোর মতো হয়ে বাংলাদেশের নেতৃত্ব দিতে চান। তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার বলেন, আমাদের দেশে দক্ষ ও আন্তর্জাতিক মানের ফুটবলার গড়ে তুলতে হলে কোমলমতি শিশু-কিশোরদের মাদকের বিষাক্ত ছোবল থেকে নিরাপদ রাখতে ক্ষুদে খেলোয়ারদের সঠিক গাইড লাইন, প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী ও খেলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। এসব ভাবনা থেকেই ব্যক্তিগত উদ্যোগে উদীয়মান ক্ষুদে ফুটবলারদের মাঝে এ উপহার নিয়ে উপস্থিত হয়েছেন বলে জানান তিনি।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















