শার্শা ভ্রাম্মমান প্রতিনিধি ঃ যশোরের শার্শায় প্রতি দিনই চুরি হচ্ছে কোথাও না কোথাও। প্রতিদিন চুরি হওয়াতে উলাশী বাজারের সাধারন ব্যবসায়ী ও গ্রামের সাধারন মানুষের ঘুম হারাম হয়ে পড়েছে। চতুর চোর চক্র গভীর রাতে সংঘবদ্ধ ভাবে চুরি করলেও ধরা পড়ছে না। চোর চক্র থাকছে ধরা ছোয়ার বাহিরে। এক দিনের ব্যবধানে আবারো রবিবার রাতে উলাশী বাজারে ৪’টি দোকানে চুরি হয়েছে। জানাগেছে, ১৬ আগষ্ট শনিবার দিনগত রাতে শার্শার উলাশী বাজারের দু’টি আড়ত’র ক্যাশ বাক্স ভেঙে ও সম্বন্ধকাঠি গ্রামের ৪টি বাড়ির ঘরের তালা ভেঙে নগদ টাকা চোরেরা নিয়ে গেছে। ১১ আগষ্ট রাতে উলাশীর গিলাপোল মোড়ে এক রাতে ৭টি দোকানে চুরি হয়েছে।এমন ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারন মানুষ।উলাশী বাজারের আড়ত ব্যবসায়ী সিরাজুল ইসলাম খোকা জানান, তার আড়ত এর সাটার লোহার রড দিয়ে বেকিয়ে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে ব্যবসার দুই লক্ষ টাকা চোরেরা নিয়ে গেছে। অনুরুপ ভাবে উলাশী বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী মহসিন জানান, তারও দোকানের সাটার বেকিয়ে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে সাড়ে ২২ হাজার টাকা ও দুটি গ্যাসের চুলা চোরেরা নিয়ে গেছে। অনুরুপ শাওন কফি সপের মোঃ শাওনের দোকানের সাটার ভেঙে নগদ সাড়ে ৬ হাজার টাকা ও ৫ প্যাকেক ব্যানচোন সিগারেট চোরেরা নিয়ে গেছে। এ ছাড়া চোর চক্র উলাশী বাজারের আব্দুল খালেকের চায়ের দোকানেও চুরি করেছে বলে জানা গেছে। চুরির ঘটনা শুনে শার্শা থানার ওসি তদন্ত তারিকুল হাসান, এস আই ফারুক হোসেন, এস আই তারিকুল ইসলাম ও এস আই সুমন ঘটনা স্থল পরিদর্শন করেছেন।চুরির ঘটনায় পুলিশ ঘটনা স্পরিদর্শন করলেও কাউকে চুরির অভিযোগে আটক করতে পারেনি। সাধারন ব্যবসায়ীদের ধারনা রাতের পাহারাদারদের ধরে জিজ্ঞাসা করলে চোর চক্রের সন্ধান বেরিয়ে আসবে। এ ব্যাপারে জানতে চাইলে উলাশী বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন পিপুল ও সাধারন সম্পাদক আলমগীর কবির জানান চুরির বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও শার্শা থানা পুলিশকে অবহিত করেছি। তারা জানান চুরির বিষয়ে ১৮ আগষ্ট বিকাল ৫ টায় উলাশী বাজারে ব্যবসায়ীদের মিটিং ঢাকা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক জানান,চুরির ঘটনা শুনেছি। তিনি বলেন মঙ্গলবার বিকালে উলাশী বাজারে ব্যবসায়ীদের নিয়ে বসা হবে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অভিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, চুরির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। চোর যেই হোক তাকে আটক করে আইনের আওতায় আনা হবে বলে জানান। তিনি আরও বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














