শরিফুল ইসলাম ঢাকুরিয়া প্রতিনিধি : মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঢাকুরিয়া বাজারে কোরবানি ঈদ উপলক্ষে এক বিরাট গরু ছাগলের হাট বসেছে। এ গরু ছাগলের হাট ঢাকুরিয়া বাজারের ফুটবল খেলা মাঠের পাশে রথ খোলায় বসে। ঐতিহ্যবাহী ঢাকুরিয়া বাজারের এই গরু ছাগলের হাট ২৯ শে মে বৃহস্পতিবার বিকাল ৩ঃটা থেকে শুরু হয়। ঢাকুরিয়া বাজারের বণিক সমিতির সভাপতি আব্দুল হান্নান ও সেক্রেটারি আবিদুর রহমান টোকোন সহ আরো অন্যান্য সদস্য ও এলাবাসির উদ্যোগে এ গরু ছাগলের হাট শুরু হয়। ঢাকুরিয়া বাজারের বণিক সমিতির সভাপতি আব্দুল হান্নান জানান আমাদের এই বাজার থেকে মনিরামপুর বাজার অনেক দূরে হওয়ার কারনে আমাদের এলাকা থেকে অনেক গরু ছাগল মনিরামপুর বাজারে নিয়ে বিক্রি করা আমাদের জন্য আসম্ভব হয় সেজন্য আমরা আমাদের এই গ্রাম্য বাজারে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে গরু ছাগলের হাট বসানোর উদ্যোগ নিয়েছি। এই গরু ছাগলের হাটে আবহাওয়া অনুকূলে না থাকার কারণে প্রথম পর্যায়ে গরু ছাগল কিছু কম ছিল কিন্তু আস্তে আস্তে বাজারটিতে গরু ছাগলে কানায় কানায় ভরে যায় এবং ক্রেতা ও বিক্রেতারা আসতে থাকে। এ নিয়ে এলাকার লোকজনের খুব সাড়া পড়েছে এবং স্থানীয় লোকজনেরা তাদের এই বাজারে বণিক সমিতির উদ্যোগে যে হাট শুরু হয়েছে এ হাট যেন শুধু ঈদ উপলক্ষে না হয়ে ঈদের পরেও যেন প্রতি হাটবারে তারা এই হাটে এসে গরুর ছাগল বিক্রি করতে পারে সেজন্য বাজার কমিটির কাছে ক্রেতা এবং বিক্রেতারা দাবি জানিয়েছেন। ঢাকুরিয়া বাজার কমিটির কিছু লোকজন বলেন এ বাজারকে সুন্দর স্বাবলম্বী সুশৃংখল এবং ঢাকুরিয়া বাজারটা যেন এই এলাকার একটা সর্বজনীন প্রাণকেন্দ্র হতে পারে সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আমরা এলাকাবাসীর সহযোগিতা কামনা করি।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














