সুন্দরবন উপকুলীয় প্রতিনিধি::সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামের আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুমারেশ কুমার মন্ডলের বসত ঘর আগুনে পুড়ে ছাই।পরিবারবর্গ নিয়ে তিনি এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। সরজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক ১.৩০ দিকে কলেজ শিক্ষকের ছেলের আত্নচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে জ্বলন্ত বসত ঘর থেকে তাকে উদ্ধার করে। কিন্তু ছেলেকে উদ্ধার করতে পারলেও উদ্ধার করতে পারিনি ঘরের আসবাবপত্র। আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে ঘরের সবকিছু পুড়ে হয়ে যায় ছাই। এ বিষয়ে আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুমারেশ কুমার মন্ডল কান্না বিজড়িত কন্ঠে বলেন, আমি জরুরী প্রয়োজনে কয়েক দিন আগে আমার গ্রামের বাড়িতে যাই। আমার প্রতিবেশী অসিম ঘোষের মোবাইল ফোনের মাধ্যমে আমাকে জানান আমার বাড়িতে আগুন লেগেছে। তাৎক্ষণিক ভাবে গ্রামের বাড়ি থেকে এসে দেখি আমার শেষ আশ্রয় টুকু আগুনে পুড়ে শেষ। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইব ডলি এবং সদর ইউনিয়ন পরিষদের সদস্যা মিসেস দেলওয়ারা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














