রাজগঞ্জে বিষধর সাঁপের দংশন নব -বধুর মৃত‍্যু

0
270

আনিছুর রহমান:- রাজগঞ্জে ঘুমান্ত অবস্থায় বিষধর সাঁপে দংশন করাই নববধুর মৃত‍্যু হয়েছে। খাল বিল মাঠঘাট, ডোবানালা পানিতে ডুবে যাওয়ায় গ্রামের ঘরবাড়িতে সাঁপের উপদ্রপ বেড়ে গেছে। ফলে প্রতিয়ত সাঁপের দংশন মৃত‍্যুর খবর পাওয়া যাচ্ছে। নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খালিয়া (উত্তরপাড়া) গ্রামের শাহাজানের ছেলে তানভীর হাছান ও তার স্ত্রী ৩ আগস্ট রাতের খাওয়া দাওয়া সেরে ঘরে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাতের কোন এক সময় স্ত্রী শিমলাকে বিষধর সাঁপে দংশন করে। তখন সে কোন কিছু মালুম করতে পারেনি। কিন্ত রাত পোহাতে স্ত্রী শিমলার দেহে জ্বালা পোড়া শুরু হয়। তখন বাড়ির ও আশপাশের লোকজন বুঝতে পারে তাকে বিষধর সাঁপে দংশন করেছে। এ সময় তাকে তড়িঘড়ি করে যশোর হাসপাতালে নেওয়ার পথিমধ‍্যে নববধু শিমলা (১৮) মারা যায়। উল্লেখ‍্য তানভীর হাছান সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এদিকে ভারী বৃষ্টির কারনে বিল,খাল, ডোবা, মাঠঘাট পানিতে ডুবে যাওয়ায় উচু জায়গায় ও বাড়িঘরে সাঁপের উপদ্রপ বেড়ে গেছে। ফলে প্রায়ই শোনা যাচ্ছে, কোথাও না কোথাও বিষধর সাঁপের কামড়ে মৃত‍্যু হয়েছে এমন সংবাদ। এ বিষয়ে নিহতের স্বামী তানভীর হোসেন বলেন, রাতে দুজনিই এক সাথে ঘুমিয়ে ছিলাম। শিমলার কখন কিসে কামড়িয়েছে আমাকে কিছুই বলেনি। সকালে ঘুম থেকে উঠে বলছে আমার যেন কেমন হচ্ছে। সমস্ত শরীর জ্বালাপোড়া করছে। তখন আমরা বুঝতে পেরে যশোর হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার মাঝপথে সে মারা যায়। স্থানীয় ইউপি সদস‍্য আবুল কাসেম বলেন, মৃত‍্যুর সংবাদ পেয়েছি। সাঁপের কামড়ে নববধুর মৃত‍্যু হয়েছে এটা সঠিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here