যশোর বেনাপোলে পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেফতার

0
200

যশোর অফিস : যশোরের বেনাপোল পোর্ট থানায় বিশেষ অভিযানে ১১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন ও নিয়মিত মামলার ৩ জন আসামি রয়েছেন। সোমবার (১১ আগস্ট) ভোর থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
যশোরের পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশনায় ও বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়ার দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত আসামিরা হলেন— মো. মাসুম (৪০),মো. মোমিনুর (২১), মো. সোয়েব আক্তার (২৮), মো. মিয়ারাজ হোসেন (৩০), নজরুল, মো. মাসুম শেখ (৩০), মো. বাবু (৩০) ও মো. আবু সাঈদ ব্যাপারী (২৬)।
নিয়মিত মামলার আসামিরা হলেন মো. রনি হোসেন (২৫), মো. ইসমাইল হোসেন (২৬) ও মো. তহিদুল ইসলাম (২৪)।
গ্রেফতারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here