ডুুমুরিয়া খুলনা প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৫৫১.৭২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলার মোট ৩২ টি প্রাতিষ্ঠানিক পুকুরে এই পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা ভূমি অফিসের পুকুরে ২২ কেজি এবং সাজিয়াড়া মাদ্রাসার পুকুরে ২০ কেজি পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর মৎসবীজ উৎপাদন খামার, ডুমুরিয়া থেকে অন্যান্য প্রতিষ্ঠান তাদের জন্য নির্ধারিত পোনামাছগ্রহণকরেন।পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ বদরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা ও গুটুদিয়া ইউনিয়নের প্রশাসক সরদার মোঃ জাহিদুর রহমান, খামার ব্যবস্থাপক মাহবুবা সুলতানা, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ জাকির হোসেন, সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের নাজির কিরণ বালা, ডুমুরিয়া সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম ও রাজিব হাসান, উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস ও আশিকুর রহমান, ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ও সাংবাদিক ব্যক্তিবর্গ।সরকারি কমিশনার (ভূমি) জানান, “মৎস্য সম্পদ উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ কার্যক্রম স্থানীয় মাছ চাষ ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে।”জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান জানান, “ডুমুরিয়া মৎস্য বিভাগ অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। ডুমুরিয়া একটি বড় উপজেলা। আজকের এই পোনামাছ অবমুক্তি এই উপজেলার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে একটি বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














