শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীতে কয়েকটি পরিবারের বসতঘর ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় অবশেষে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। সাতক্ষীরার বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইব্যুন্যাল আদালতে মামলা নং ৪৭/২৫, বিজ্ঞ আদালতের নির্দেশে শ্যামনগর থানায় মামলা নং ৩০। মামলাটি দায়ের করেন কাশিমাড়ী গ্রামের আঃ গফুর সরদারের পুত্র দাউদ আলী সরদার। তিনি লিখিত অভিযোগে জানান, বিগত ১২ আগষ্ট তার ও তাদের পরিবারের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা করা হয়। একই এলাকার হাবিবুল্লাহ সরদার, শওকাত হোসেন, মোহাম্মাদ আলী, শফিউল্লাহ, আবুল মোল্লা সহ নামধারী ১৫ জন এবং অজ্ঞাত ১৫/২০ জন হামলা করার অভিযোগ করা হয। হামলায় প্রতিপক্ষদের মারপিট করে রক্তাক্ত জখম,কয়েকটি বসত ঘর ভাঙচুর করে আলমারী, খাটসহ মালামাল লুটপাট, অগ্নিসংযোগ ও ক্ষতি সাধন করার অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষতি হয় প্রায় ১২ লক্ষ টাকা, স্বর্ণের অলঙ্কার ও নগদ টাকা সহ ৪ লক্ষ ২০ হাজার টাকার লুটপাটের অভিযোগ উঠেছে। যার প্রেক্ষিতে দ্রুত বিচার আইন ২০০২(সংশোধনী ২০২৪) এর ৪/৫ ধারামতে অপরাধের মামলা হয়। স্থানীয়রা জানান, মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা তুহিন বাওয়ালী জানান, আসামীদের আটক করতে চেষ্টা অব্যহত রয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান, মামলার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে যথাযথ পদক্ষেপ অব্যহত রয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














