গ্রীষ্মকালীন ইন্টার স্কুল প্রতিযোগিতায় কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন

0
165

মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর প্রতিনিধিঃ গ্রীষ্মকালীন ইন্টার স্কুল প্রতিযোগিতায় কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
১৮ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) দিনভর কোটচাঁদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিযোগিতা-২০২৫। এ বছর প্রতিযোগিতায় ৪টি ভেন্যুতে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে বয়েজ হাইস্কুল মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এ প্রতিযোগিতায় ৩টি ইভেন্টে অংশগ্রহণ করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মেয়েদের ফুটবল ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩-১ গোলে শেখ মোজাররফ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে এনকে আর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে শেখ মোজাররফ মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
মেয়েদের হাডুডু খেলায়, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১৭-৮ পয়েন্টে শেখ মোজাররফ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এছাড়া হ্যান্ডবল খেলায়, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৪-১ গোলে শেখ মোজাররফ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে।
খেলার শুভ উদ্বোধন করেন কোটচাঁদপুর মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শেখ মোজাররফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক, মোছাঃ ইসমতআরা পারভীন প্রমুখ।
অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার এ গৌরব অর্জনে বিদ্যালয়ের সভাপতি ও সাবেক মেয়র এসকে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, ম্যানেজিং কমিটির সদস্য এসএম হুমায়ন কবির, প্রধান শিক্ষক মোঃ ইসাহক আলী, সহকারী প্রধান শিক্ষক এসএম হুমায়ন কবির এবং শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম বিদ্যালয়ের সকল খেলোয়াড় ও প্রশিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা তিনটি খেলায় অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ায় এলাকায় গৌরব ও আনন্দের জোয়ারে ভাসছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here