কোটচাঁদপুরে ট্রলি দুর্ঘটনায় চালকের মর্মান্তিক মৃত্যু

0
115

মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেদ (২৫) নামের এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত রাসেদ রাজাপুর গ্রামের মৃত শেখ আয়াতুল্লাহর সর্বকনিষ্ঠ ছেলে এবং পেশায় ট্রলি চালক ছিলেন। দুপুরে তিনি তার এক চাচার বাড়িতে বিচালি (গোখাদ্য) আনলোড শেষে ট্রলি নিয়ে বের হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাজনিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী খাইরুল বাশার জানান, “রাসেদ ট্রলিটা একটু জোরে চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। আমরা ছুটে গিয়ে তাকে ট্রলি থেকে নামিয়ে হাসপাতালে পাঠাই, কিন্তু বাঁচানো যায়নি।”
রাসেদের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
তার মৃত্যুতে সহপাঠী, প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা শোক প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here