বেনাপোলে কাষ্টমস তল্লাশী কেন্দ্রে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ বাংলাদেশী নাগরিক আটক

0
124

বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল কাস্টমসে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা সহ আব্দুস সালাম( ৫০) নামেএকজন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ।
ভারত থেকে পাসপোর্ট যোগে দেশে আসার সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমসের স্ক্যানিং এর পর কর্মরত কাস্টম ইন্সপেক্টর সোলেমান পিয়ারু, এ আর ও জামাল হোসেনসহ অন্যান্য সহযোগীদের পাসপোর্ট যাত্রী আব্দুস সালামের কথাবার্তা ও ল্যাগেজের উপর সন্দেহ হলে তাৎক্ষণিক যাত্রী লাগেজটি তল্লাশি করা হয়।উক্ত ল্যাগেজটি তল্লাশি করার সময় বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় রাখা ৩২.০০ ক্যানাডিয়ান ডলার ও ৩৬.৪০০ অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার করা হয় ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে ভারত থেকে ফেরার সময় তাকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে থেকে আটক করা হয় ডলার সহ।
আটককৃত আব্দুস সালাম মুন্সীগঞ্জ জেলার আব্দুল সামাদ ব্যাপারীর ছেলে। তার পাসপোর্ট নাম্বার এ -০৯ ৬১২০১৫,
পাসপোট যাত্রী সালাম জানায়,তাকে কলকাতা থেকে সুমন নামে একজন ব্যক্তি টাকাগুলো দেয়। সে উক্ত টাকাগুলো যশোর জনৈক এক ব্যক্তির নিকট হস্তান্তর করবেন বলে জানায়। বেনাপোল পোস্ট কাস্টমসের সহকারী কমিশনার অতুল কুমার বলেন, সালামের লাগেজের ভিতর বিশেষ ভাবে লুকায়িত ভাবে রাখা ডলারের এ চালানটি পাওয়া যায়। উদ্ধারকৃত এসব ডলারের মূল্য বাংলাদেশী টাকা ৬০ লাখ টাকা। তিনি আরো বলেন ডলারের সিজারলিস্ট করার পর উদ্ধাতন কর্মকর্তাদের পরামর্শে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here