যশোরে বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়ের স্মরণে শোকসভা

0
26

যশোর অফিস : শনিবার সকালে প্রেসক্লাব যশোরে জাসদ কেন্দ্র কমিটির সদস্য ও যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শোকসভায় সভাপতিত্ব করেন জাসদের কার্যকরী সভাপতি ও যশোর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যশোর জেলা কমিটির সভাপতি মাহাবুবুর রহমান মজনু, বাসদের জেলা সমন্বয় কমরেড হাচিনুর রহমান, যশোর জেলা জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, জাসদের প্রতিষ্ঠাতা সদস্য শরীফ মোহাম্মদ আমিন মানিক, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপ্পি, জাতীয় যুব জোটের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল, অধ্যাপক কার্তিক চন্দ্র রায়, ডঃ অহেদুল ইসলাম এবং প্রয়াত অশোক কুমার রায়ের কন্যা অরুন্য দুতি রায়। ছাত্রলীগের জেলা সভাপতি তাজুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অশোক কুমার রায় ছিলেন নিরহঙ্কার, নিলোভ, মুক্তমনা, অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন, বিজ্ঞানমনস্ক এবং সমাজতন্ত্র বিশ্বাসী একজন মানুষ। তিনি আজীবন বিপ্লবী হয়ে মানব মুক্তির জন্য রাজনীতি করেছেন। প্রায় ৬০ বছর রাজনীতির মাধ্যমে তিনি সমাজতন্ত্রের পতাকা উঁচু করে ধরে রেখেছেন এবং মানুষের মুক্তির জন্য অবিরাম কাজ করেছেন।
শোকসভায় তার অবদান স্মরণ করে নেতৃবৃন্দ ও উপস্থিতরা গভীর শ্রদ্ধা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here