যশোর প্রতিনিধি : ১১ দলীয় জোটের অন্যতম শরিক দল এনসিপির দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন,এবারের নির্বাচনে জাতি দুই ভাগে বিভক্ত। একটি পক্ষ ভারতীয় গোলামীর পক্ষে,হিজাব আর বোরখার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।অন্য একটি পক্ষ জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এবং ভারতীয় গোলামীর বিরুদ্ধে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন। কারন ১১ দলীয় জোট ইনসাফে বিশ্বাস করে।এই দেশে আর গোলামীর জিঞ্জারে বন্দি হতে চায় না, তারা চায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলতে। ইনকিলাব মঞ্চে পুলিশী হামলার নিন্দা জানিয়ে বলেন, আপনি কোন রাজনৈতিক দলের গোলাম না হয়ে দেশের ১৮ কোটি মানুষের পক্ষে থাকুন। কারন গত ১৭ বছরে আপনারা যারা একটি রাজনৈতিক দলের গোলামী করেছিলেন জুলাই বিপ্লবে কি পরিণতি হয়েছে তা আপনারা দেখেছেন। আপনারা কোন দলের নয়, কেবল মাত্র দেশের পুলিশ হয়ে সঠিক ভাবে দায়িত্ব পালন করুন। এবারের নির্বাচন জাতির কলঙ্ক মোচনের নির্বাচন। আগামীর বাংলাদেশটি কেমন হবে তা আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে। আহামীর নির্বাচন হবে দেশের মালিকানা তার প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া। একটি দল ফ্যাসিষ্ট হাসিনার মতো ভোটকেন্দ্র দখলের পায়তারা করছে। আপনারা ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ১২ তারিখ সকাল ৭ টার মধ্যে ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্র পাহারা দিবেন, ফলাফল বুঝেনানিয়ে ভোট কেন্দ্র চাড়বেন না। আগামীর নির্বাচন হবে চাঁন্দাবাজ ধান্দাবাজ, দখলবাজদের বিরুদ্ধে জনতার ব্যালট বিপ্লবের লড়াই। আপনারা দেখবেন বুকে ধানের শীষ প্রতিক লাগিয়ে ভোট কেন্দ্রে যাবেন কিন্তু ভোটটি দিবেন দাঁড়িপাল্লায়। আপনারা তাদেরতে পরিবেশ করে দিবেন। এই যশোরেও দাঁড়িপাল্লার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে। পরে তিনি দাড়িপাল্লা প্রতিকের শ্লোগান দিয়ে তাঁর বক্তৃতা শেষ করেন। একই সাথে তিনি হ্যাঁ ভোটের পক্ষে জনমতকে উদ্বুদ্ধ করেন এবং হ্যাঁ ভোট প্রদানের আহবান জানান। আজ সকালে যশোর ভৈরব চত্বরে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ১১দলীয় জোটের নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেনএনসিপির নেতা নুরুজ্জামান। দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াতের সদর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ভিপি আব্দুল কাদের,জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান, এনসিপির নেতা সাকিব শাহরিয়ার প্রমুখ নেতৃবৃন্দ।
Home
যশোর স্পেশাল এবারের নির্বাচন হবে দখলবাজ,চাঁন্দাবাজদের বিরুদ্ধে সৎ মানুষের পক্ষে জনরায় – হাসনাত আব্দুল্লাহ
শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ
সাইফুল ইসলাম, শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শালিখা উপজেলার...
ডুমুরিয়ায় মাদক বিরোধী পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক-২
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে...
ফকিরহাটে দিবা কফি হাউজ অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন “রাজনীতি কোন পেশা নয়, মানুষের সেবা”:...
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে "দিবা কফি হাউজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট"। স্থানীয় ও পথচারী মানুষের জন্য মানসম্মত খাবার ও...
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মোঃ দেলোয়ার হোসেন বলেছেন দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরুণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয়...
যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
যশোর অফিস : যশোরে চাঁদা না দেওয়ায় সুজন (২৫) নামে এক ট্রাকচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ সময় তাঁর...














