চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ সকল
প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন। প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্ধসঢ়;্র
প্রেরণ, কেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং
অফিসারদের সাথে আলোচনা, পুলিশসহ আইনশৃংখলা বাহিনীকে বিফ্রিং
করা, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো, নিজ কক্ষে বসে উপজেলার
সকল কেন্দ্রের কার্যক্রম দেখার জন্য ডিজিটাল বোর্ড স্থাপনসহ সব কাজ
শেষে এখন শুধু কাংখিত ভোট গ্রহনের কাজ।
সহকারী রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আজকের
নির্বাচনে চৌগাছা উপজেলায় মোট ৮১ টি কেন্দ্রের ৩৯৪ টি বুথে
মোট ২ লাখ ৯ হাজার ২৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবারের নির্বাচনে উপজেলায় ১ লাখ ৫ হাজার ৪৮০ জন পুরুষ ও ১ লাখ ৩ হাজার
২৩৪ জন নারী ভোটার ভোট দিবেন। প্রতিটি কেন্দ্রে লাগানো হয়েছে
সিসি ক্যামেরা, কেন্দ্রের জন্য ১৩ জন আনসার সদস্য ও ৬/৭জন করে দায়িত্ব
পালন করবেন পুলিশ। এছাড়া আনসার ব্যাটেলিয়ান থাকবেন ১৮ জন। বডি
ক্যামেরা পুলিশ সদস্য থাকবেন ২০ জন, ৪ প্লাটুন বিজিবি সদস্য টহলে
(প্লাটুনে ১৮জন করে) থাকবেন আর ৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব
পালন করবেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ
বলেন, একটি অবাধা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি
সম্পন্ন করেছি। প্রতিটি কেন্দ্রে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা আছে,
ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যাবেন এবং তার পছন্দে ভোট দিয়ে নিরাপদে
বাড়িতে ফিরবেন। এ ভোটে যদি কেউ কোন বাধা সৃষ্টি করে তাহলে
সর্বোনিন্ম ২ বছর এবং সর্বোচ্চ ৭ বছরের কারাদন্ড দেয়ার বিধান রয়েছে।
যদি কোন প্রার্থী কোন ভাবে অপরাধে জড়িয়ে পড়েন তাহলে তার
প্রার্থীতা এবং ভোট স্থগিত করা হবে। আমি আশাবাদি চৌগাছায়
এমন কোন ঘটনা ঘটবেনা মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করবেন।















