জীবননগরে খালের কচুরিপানার যুবকের লাশ উদ্ধার

0
8

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশ খালের কচুরিপানার মধ্য থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।
শনিবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খালের কচুরিপানার মধ্যে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে কচুরিপানা হতে একই এলাকার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে শিমুল হোসেনের (৪০)’র মরদেহ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ দিন আগে শিমুল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এদিকে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে। পরে মরদেহটি সুরতহাল রিপোর্ট প্রস্তত শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here