মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি ঘোষণা

0
16

স্টাফ রিপোর্টার : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে যশোর জেলা প্রশাসন। আজ জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান-এর সভাপতিত্বে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত হয়, ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে সরকারি এম এম কলেজ ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হবে। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। যেহেতু এবার পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নির্ধারিত সময়ে এম এম কলেজ ক্যাম্পাসস্থ শহীদ মিনারে বা স্ব স্ব প্রতিষ্ঠানে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। শিক্ষার্থীরা যাতে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জানাতে পারে, সে বিষয়ে সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও দিবসের তাৎপর্য তুলে ধরতে বেলা ১১টায় এই মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবিতা আবৃত্তির আয়োজন করবে প্রতিষ্ঠানটি। শিশুদের অংশগ্রহণে বিশেষ আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক আশেক হাসান জানান, সরকারের নতুন কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপাতত এই কর্মসূচিগুলোই বলবৎ থাকবে। অন্যবারের মতো অন্যান্য নিয়মাবলীও যথাযথভাবে পালন করা হবে। সভায় আইনশৃঙ্খলা রক্ষা এবং পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। । উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী,গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সহসভাপতি নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম,প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here