যশোর অফিস : যশোরের চৌগাছা উপজেলার কুঠিপাড়া মোড়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ শাহিন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ দাবিতে রোববার যশোরের চৌগাছা এলাকার বাসিন্দা মোবারক হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাইপো মামুন কবীর। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামুন কবীর বলেন,গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ চৌগাছা উপজেলার কুঠিপাড়া মোড়ে দুর্বৃত্তদের হামলায় আহত হন সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ শাহিন। তিনি কুঠিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৩ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহিমা আক্তার মুক্তা বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি রাতে চৌগাছা থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মোবারক হোসেনের পরিবারের দাবি হিসেবে সংবাদ সম্মেলনে মামুন কবীর লিখিত বক্তব্যে বলেন, মামলায় উল্লেখিত ১১ আসামির মধ্যে তার ৬ ছেলে ও ভাইপো রয়েছেন এবং বাকি ৫ জন প্রতিবেশী, যারা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। প্রতিহিংসাবশত তাদের আসামি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন,“প্রকৃত হত্যাকারীদের আড়াল করতে নিরপরাধদের জড়ানো হয়েছে। আমরা কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করি না। শাহিন হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার হোক—এটাই আমাদের দাবি। তবে নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়।” তিনি আরও উল্লেখ করেন, ১৯৯৯ সালের ২০ ফেব্রুয়ারি প্রকাশ্যে তার বড় ভাই, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য শহীদ মকবুল হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মমিন বর্তমানে কারাগারে রয়েছেন। নিহত শাহিন ওই মমিনের ছোট ভাই বলে দাবি করেন তিনি। পূর্বের ঘটনার জেরে প্রতিশোধমূলকভাবে তার পরিবারকে ফাঁসানো হয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ঘটনাটি অধিকতর তদন্তপূর্বক প্রকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন মেনে নেবে না’ -চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশে...
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও...
টাইব্রেকারে মাদারীপুরকে হারিয়ে ফাইনালে যশোর অভয়নগর ফুটবল একাডেমি
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুবসংঘ ক্লাব আয়োজিত ৬ লক্ষ টাকার মেগা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালে...
সভাপতি জুয়েল সম্পাদক টিপু , চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন
চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন খলিলুর রহমান জুয়েল এবং...
শরীরচর্চা থেকে মানবিকতার প্রত্যয়, এগিয়ে চলছে ‘প্রভাত ফেরী’
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই মাগুরার শালিখা ইকোপার্কে শুরু হয় একদল মানুষের পদচারণা। কারও হাতে নেই ব্যস্ততার তাড়া, নেই...
মাগুরায় গণপ্রকৌশল দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গণ প্রকৌশল ও আইডিইবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন...














