হনুমান কুকুর বিড়ালের কামড়ে আহত ৫৫

0
153

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: যশোরের কেশবপুরে বুধবার উপজেলার সরফাবাদ গ্রামের শান্তা খাতুন, চাঁদড়া গ্রামের
আকলিমা খাতুন, শেখপুরা গ্রামের আবেদা খাতুন, সারুটিয়া গ্রামের রাবেয়া
বেগম ও পার্শ্ববর্তী মুজগুন্নি গ্রামের হাসিনা খাতুন বিড়ালের কামড়ে আহত
হয়েছেন। এ নিয়ে গত ৮ দিনে হনুমান, কুকুর ও বিড়ালের কামড়ে ৫৫ জন আহত হন।
আহতরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২টা পর্যন্ত ৫ জন বিড়ালের
কামড়ে আহত হয়ে হাসপাতালে আসেন। এ নিয়ে ৮ দিনে ৫৫ জন চিকিৎসা নেন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। কুকুর ও বিড়ালের কামড়ের পাশাপাশি গত বৃহস্পতিবার
পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের লাকী পারভীন (৩৫) ও গত মঙ্গলবার মোহনপুর গ্রামের
তাপস কুমার (৪৩) হনুমানের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসেন। ৮ দিনে ৫৫ জন
আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যাবিস ভ্যাকসিন গ্রহণ করেন।
উপজেলার লক্ষ্মীনাথকাটী গ্রামের রহিমা খাতুন বলেন, গত রবিবার পাগলা কুকুরে তার
ভাইজি জিন্নাত খাতুনকে (৫) কামড়িয়ে মুখ ক্ষত বিক্ষত করে দেয়। তাকে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা করানো হচ্ছে। মুখের ক্ষত বেশি হওয়ায় সেলাই করানো
সম্ভব হচ্ছে না। ডাক্তাররা পরামর্শ দিয়েছেন এখনও ৪ থেকে ৫ দিন পর জিন্নাতের মুখে
সেলাই দেওয়া হবে।
এ ব্যাপারে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন,
কুকুরের কামড়ে আহত শিশু জিন্নাতের মুখের ক্ষত বেশি হওয়ায় তার মুখে সেলাই দিতে
সময় লাগবে। গত ৮ দিনে হনুমান, কুকুর ও বিড়ালের কামড়ে ৫৫ জন আহত হয়ে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। আহতদের বাইরে থেকে র‌্যাবিস ভ্যাকসিন
কিনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here