মনিরামপুরে “অ্যাকিউট স্ট্রোক ব্যবস্থাপনা” বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

0
161

রাহাত আলী, মনিরামপুর : স্ট্রোকজনিত মৃত্যু ও পঙ্গুত্বের ঝুঁকি কমাতে আধুনিক চিকিৎসা পদ্ধতি, দ্রুত রোগ নির্ণয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “অ্যাকিউট স্ট্রোক ব্যবস্থাপনা ” শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে হেলথকেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সালের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ অনিক দত্তের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ নাজমুস সাদিক,কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহেনেওয়াজ।সেমিনারে
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সুমন কবীর।
সেমিনারে কর্পোরেট স্পিকার হিসেবে বক্তব্য উপস্থাপন করেন
ডাঃ জাহানারা আরজু শিউলি।
বক্তারা বলেন, বর্তমানে দেশে স্ট্রোক একটি নীরব ঘাতকে পরিণত হয়েছে। সময়মতো রোগ শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে অধিকাংশ স্ট্রোক রোগীকেই মৃত্যুঝুঁকি ও স্থায়ী পঙ্গুত্ব থেকে রক্ষা করা সম্ভব। তারা স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত হাসপাতালে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মূল প্রবন্ধে ডাঃ সুমন কবীর স্ট্রোকের ধরন, বিশেষ করে ইসকেমিক ও হেমোরেজিক স্ট্রোকের কারণ, ঝুঁকি, প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অনিয়ন্ত্রিত কোলেস্টেরল এবং অ্যাথেরোস্ক্লেরোসিসকে স্ট্রোকের অন্যতম প্রধান কারণ হিসেবেও উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে
সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা বলেন, “গ্রামাঞ্চলে স্ট্রোক বিষয়ে সচেতনতা এখনো অনেক কম। সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে হলে উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে।
সভাপতির বক্তব্যে Dr. Faiaz Ahmad Faisal বলেন, “স্ট্রোক রোগীদের জরুরি চিকিৎসা ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রোগীদের দ্রুত রেফারেল ও চিকিৎসা সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি ডাঃ মোঃ নাজমুস সাদিক বলেন, “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকদের নিয়মিত বৈজ্ঞানিক প্রশিক্ষণ ও সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
সেমিনারে উপজেলার বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, মেডিকেল অফিসার, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা স্ট্রোক ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা, জরুরি চিকিৎসা প্রোটোকল এবং আধুনিক ওষুধ ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের শেষপর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন রফিকুল ইসলাম সরকার। তিনি স্বাস্থ্যসেবার উন্নয়ন ও চিকিৎসকদের জ্ঞানভিত্তিক দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সমিনারে এসময় অন্যান্যের মধ্যে
আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু,গাইনী এন্ড অবস কনসালটেন্ট ডা. দিলরুবা ফেরদৌস ডায়না,ডেন্টাল সার্জন ডা. ইয়াসির আরাফাত, মেডিকেল অফিসার ডাঃ ফরিদুল ইসলাম,ডাঃ নাহিদ হাসান,ডাঃ সুদীপ্ত সেন, ডা. রাফেজা খাতুন, ডা. মারুফা নাসরিন, ডা. মোঃ মুনীফ মশিয়ার মম, ডা. জয়িতা মন্ডল, ডা. শারমিনা খাতুন স্নেহা, ডা. প্রিয়াংকা দত্ত, ডা. রুবায়েত মাশরুর মাসুক, ডা. সজীব কুন্ডু। এছাড়াও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, এসএসিএমও (SACMO) এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here