কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে লাঠি খোলা। আগে গ্রামের মানুষ কাজকর্ম শেষ করে মেতে উঠতো লাঠি খেলায়। সেই পরিবেশ এখন আর নেই। মানুষ এখন প্রযুক্তিতে আসক্ত। দল বেধে মোবাইল চালায়। গ্রামের এই লাঠিখেলার ঐতিহ্য ধরে রাখার মতো সরকারী উদ্যোগও চোখে পড়ে না। তাই কোথাও কোন লাঠি খেলার খবর আসলে বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ বৃদ্ধ-শিশু ভিড় জমায় সেখানে। খেলার মাঠ পরিণত হয় মিলন মেলায়। বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে গ্রামবাসীর আয়োজনে এমনই এক লাঠি খেলার আসর বসেছিল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে। যা উপভোগ করতে ফুলহরি ইউনিয়নসহ আশপাশের এলাকা থেকে ছুটে আসে শত শত মানুষ। জায়গা না পেয়ে কেউবা গাছের ডালে আবার কেউবা বাশঝাড়ে উঠে খেলা উপভোগ করেন। বর্তমান যুব সমাজকে অপরাধের হাত থেকে দুরে রাখতে আর গ্রামীন ঐতিহ্য তাদের সামনে তুলে ধরতে এ ধরনের আয়োজন প্রতিনিয়ত চান দর্শকরা। খেলার আয়োজক শাকিল আহম্মেদ বলেন, হারানো ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে। সমাজ থেকে মাদক ও বিভিন্ন অপরাধ দুরে রাখতে এ ধরনের আয়োজন করা দরকার বলে মনে করেন তিনি। খেলোয়াড়রা বলেন, মানুষকে খেলা দেখিয়ে আনন্দ পান তাই গ্রাম-গ্রামান্তরে ছুটে আসেন খেলা দেখাতে। দিনভর এ খেলায় অংশ নেয় ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ১২ টি লাঠিয়াল দল। সকলকে হারিয়ে প্রথম হয় শৈলকুপার মির্জাপুর গ্রামের দুলালের দল।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













