নোমান পারভেজ শৈলকূপা ঝিনাইদহ : এনজিও কর্মীদের কিস্তির চাপে ঝিনাইদহের শৈলকুপায় ইয়াকুব হোসেন (৩৫) নামে এক ভ্যানচালক বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার সকালে উপজেলার আবাইপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক ওই গ্রামের মৃত আলিম উদ্দীন খাঁর ছেলে। নিহতের ভাবি মর্জিনা বেগম জানান, ইয়াকুব একজন প্রতিবন্ধী হলেও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। এনজিওর কিস্তি নিয়ে প্রায়ই তিনি স্ত্রীর সাথে বাক বিতন্ডা করতো। শনিবার রাতে তাদের মধ্যে কিস্তির টাকা নিয়ে মনোমালিন্য হলে রোববার সকালে তিনি বিষপান করেন। তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি জানান জাহাঙ্গীর আলম জানান, ঋণের কিস্তি সংক্রান্ত পারিবারিক বিরোধে রঘুনন্দনপুর গ্রামের ইয়াকুব বিষপান করে আত্বহত্যা করেছে বলে আমি শুনেছি।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













